শাহিদ কাপুরের নতুন সিনেমার শুটিং সম্পন্ন, ভিশাল ভার্দওয়াজের সঙ্গে চতুর্থ কাজ

 বলিউড অভিনেতা শাহিদ কাপুরের নতুন সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। এটি তার প্রিয় নির্মাতা ভিশাল ভার্দওয়াজের সঙ্গে চতুর্থ কাজ। এর আগে এই জুটি ‘কামিনী’ ও ‘হায়দার’-এর মতো সফল সিনেমায় একসঙ্গে কাজ করেছে। শাহিদ তাদের এই সম্পর্ক ও ভিশালের প্রতি ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

শাহিদ তার পোস্টে লিখেছেন, “এবং এর কাজ শেষ। এই বিশেষ ব্যক্তির সঙ্গে আমার চতুর্থ সিনেমা। তাই আনন্দের মাত্রা আকাশচুম্বী। সিনেমার নাম খুব শিগগির জানানো হবে। প্রতিবারের মতো এই সিনেমাতেও দর্শকের জন্য চমক থাকবে। কারণ আমাকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখবে সবাই। এর আগে ভিশালের ‘কামিনী’ ও ‘হায়দার’-এ কাজ করেছি। তার প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া প্রথমবার তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। তিনি দুর্দান্ত একজন আর্টিস্ট। সবকিছু মিলিয়ে সিনেমাটি আমার জন্য অনেক স্পেশাল। এর কারণ জানতে হলে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।”

সিনেমাটিতে শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি ছাড়াও অভিনয় করেছেন নানা পাটেকার, ফরিদা জালাল, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি। ভিশাল ভার্দওয়াজের পরিচালনায় এই সিনেমা দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi