শোবিজ অঙ্গনের তারকারা প্রায়ই আলোচনার পাশাপাশি সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কখনো গুঞ্জন, কখনো বা তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের নেটিজেনদের কটাক্ষ ও সমালোচনার মুখে ফেলে। অনেকে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকতে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বসেন, যা মিডিয়ায় হইচই ফেলে দেয়। অনেকে এটিকে স্ট্যান্টবাজি হিসেবে দেখলেও, এতে করে তারকাদের ইমেজ সংকটের ঝুঁকি বাড়ছে। নাটক, সিনেমা, গান—সব ক্ষেত্রেই এমন বিতর্কিত তারকারা রয়েছেন। তবে কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে সমালোচিত হয়ে পরে ভক্ত-দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন। সম্প্রতি তিন অভিনেত্রী—কেয়া পায়েল, তাসনিয়া ফারিণ ও প্রার্থনা ফারদিন দীঘি—বিতর্কিত ইস্যুতে জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন।
শোবিজ অঙ্গনের এই তিন তারকার নাম বিতর্ক ও সমালোচনায় জড়িয়ে এখন আলোচনার কেন্দ্রে। তাদের নীরবতা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ভক্ত ও নেটিজেনদের কৌতূহল তুঙ্গে।
0 Comments:
Post a Comment