সামিরা খান মাহির অভিনয়ে মুগ্ধ দর্শক: ‘বকুল ফুল’ নাটকের শুটিংয়ের ছবি ভাইরাল

 ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একসময় গতানুগতিক গল্পের নাটকে নিয়মিত দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে তিনি কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত মানের দিকে বেশি মনোযোগী। নতুন কোনো কাজে যুক্ত হওয়ার আগে তিনি এখন বারবার ভেবে দেখেন। গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলেই কেবল তিনি কাজ করছেন।

সম্প্রতি মাহিকে দেখা গেছে ‘বকুল ফুল’ নামের একটি নাটকে। এই নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাহি তার ফেসবুক আইডিতে নাটকটির শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেছেন। এই ছবিগুলো দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে মাহি তার লুকে যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। নাটকটি যারা দেখেছেন, তারা মাহির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।

ছবিগুলোতে মাহিকে দেখা যাচ্ছে উসকো-খুশকো চুলে, জট পড়া চুলে এবং এক হাতে খাবারের থালা নিয়ে উন্মাদ এক নারী হিসেবে। নিরুপায় ও হারিয়ে যাওয়া এই চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ছবি শেয়ার করে মাহি লিখেছেন, “বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।”

ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যে ভক্তদের মন্তব্যে ভরে ওঠে তার ফেসবুক পোস্ট। একজন লিখেছেন, “হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।” আরেকজন মন্তব্য করেছেন, “ওরে আল্লাহ একদমই চেনা যাচ্ছে না, অসাধারণ হবে অভিনয়।” কেউ লিখেছেন, “মাহি অভিনীত ভিডিওগুলো দারুণ। আমরার সিলেটি ফুরি।” একজন ভক্ত প্রশংসা করে লিখেছেন, “অভিনয়ে আমাদের সামিরা খান মাহি আপু সেরা রেহ।” মাহিকেও তার ভক্তদের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi