অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তির অভিজ্ঞতা: মুখ খুললেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা

 বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা, যিনি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুইবার সহ-অভিনেতাদের কারণে তিনি চরম অস্বস্তির মুখোমুখি হয়েছিলেন।

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহ-অভিনেতারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে অনুপ্রিয়া বলেন, “এমন ঘটনা দুইবার ঘটেছে। প্রথমবার বলব না যে তিনি ইচ্ছাকৃতভাবে সুযোগ নিচ্ছিলেন, তবে একধরনের উত্তেজনা তাকে গ্রাস করেছিল। আমি বুঝতে পারছিলাম তিনি উত্তেজিত হচ্ছেন, যা হওয়া উচিত নয়। এটি একটি চুম্বনের দৃশ্যে ঘটেছিল। আরেকবার আমি এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সেবারও ওই অভিনেতা এমন কিছু করেছিলেন, যা না করলেও চলত।”


অনুপ্রিয়া আরও জানান, সে সময় তিনি সরাসরি কঠোরভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিতে হাত সরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, “তখন মনে হয়েছিল, তাকে প্রশ্ন করিনি কেন? তিনি হয়তো বলতেন এটা ভুলবশত হয়েছে। আমি তাকে বলেছিলাম, পরের টেকে এটা করবেন না, এভাবে করবেন। এরপর তিনি নিয়ম মেনে চলেন। চুম্বনের দৃশ্যেও অনেক অভিনেতা বাড়াবাড়ি করেন, যা খুবই অস্বস্তিকর।”

বলিউডে ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা অনুপ্রিয়া সবশেষ ‘বার্লিন’ ছবিতে অভিনয় করেছেন। ওয়েব সিরিজের জগতেও তিনি সমান দাপট দেখিয়েছেন। ‘সেক্রেড গেমস’-এ সাইফ আলী খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজের পাশাপাশি ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্কসাইট’, ও ‘আশ্রম’-এর মতো আলোচিত সিরিজে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে।


0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi