পরীমনির ছেলে পূণ্যের জন্মদিনে দোয়া প্রার্থনা

 ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের ঘর আলো করে এসেছিল ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে তাদের সেই বৈবাহিক সম্পর্ক টেকেনি। বিয়ের কিছু বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি।

শুধু পূণ্যই নয়, পরীমনির ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছরের জুন মাসে একটি কন্যাসন্তান দত্তক নিয়ে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন তিনি। মাত্র ছয় দিন বয়সী সেই কন্যাশিশুর নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে পরীমনি তার দুই সন্তান নিয়ে একা জীবনযাপন করছেন এবং সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পূণ্যের জন্মের এক বছর পরই রাজ ও পরীমনির বিচ্ছেদ হয়। এরপর থেকে অভিনেত্রী তার সন্তানদের দেখভাল করলেও শরিফুল রাজ তার অভিনয়জীবনে মনোযোগ দেন।

আজ রোববার (১০ আগস্ট) পূণ্যের তৃতীয় জন্মদিন। এই বিশেষ দিনে ছেলের মঙ্গল কামনায় পরীমনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। গতকাল শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পূণ্যের জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্টে তিনি লিখেছেন, “আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।”

ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, “আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।” পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমনি লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi