সুস্মিতা সেনের বিয়ের পরিকল্পনা: পাত্রের জন্য একটি শর্ত

 সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও অনুরাগীদের মাঝে এখনও তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। পঞ্চাশোর্ধ্ব এই অভিনেত্রী এখনো অবিবাহিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি, তবে তাঁর একটি বিশেষ শর্ত রয়েছে।

সুস্মিতা বলেন, “আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।” তিনি আরও যোগ করেন, “শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।”

সুস্মিতা কখনোই তার ব্যক্তিগত জীবন বা প্রেমের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখেননি। তিনি যখন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা সবসময় প্রকাশ্যে এনেছেন। তার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিনসহ আরও অনেকে। সম্প্রতি তিনি তার পুরোনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।

অভিনয়ের দিক থেকে সুস্মিতাকে সর্বশেষ দেখা গেছে রাম মাধবানি পরিচালিত ‘আরিয়া: অন্তিম বার’ সিরিজে। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, আরুষি বাজাজসহ আরও অনেকে।

একসময় বলিউডে ঝড় তোলা এই অভিনেত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে তার ভক্তরা উৎসুক। তিনি কি তার শর্ত পূরণকারী সেই বিশেষ মানুষটিকে খুঁজে পাবেন, নাকি একাই থাকবেন— সেটাই এখন দেখার বিষয়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi