মাছরাঙা টিভির পডকাস্টে জাহিদ হাসান: "হলিউডে কাজ করার মনবল আছে"

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর তৃতীয় পর্বে অতিথি হয়ে হাজির হচ্ছেন বাংলা অভিনয় জগতের প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় এই পর্বটি প্রচার হবে আজ শনিবার (১৬ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

শোতে অংশ নিয়ে জাহিদ হাসান বলেন, "আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।"

১২০ মিনিটের এই বিশেষ পর্বে অভিনেতা বলেন, এ বছরের বহুল আলোচিত সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে কয়েক বছর একরাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। এ সময় অনেকে তাকে ‘ডেডহর্স’ বলে সম্বোধন করেছিল। চেনা মুখগুলোর অচেনা রূপও দেখেছেন এই কঠিন সময়ে।

পডকাস্টে জাহিদ হাসান অকপটে বলেন তার শৈশব, কৈশোর ও সংগ্রামের দিনগুলোর কথা। উঠে আসে তার অভিনয়জীবনের শুরু, ভালোবাসা, এবং যৌবনের প্রেমময় সময়গুলোর স্মৃতিচারণা।

শোটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

বাংলাদেশের তারকাদের জীবনের অজানা অধ্যায় জানতে হলে চোখ রাখুন আজ রাতের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi