টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান। রাকিবুল হাসান জানান, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে, প্রিন্স মামুনের গ্রেপ্তারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে বলেন, ‘মামুন গ্রেপ্তার হয়েছে, এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি নিশ্চিত নই। তার বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে, তার বিরুদ্ধে লায়লা আক্তারের দায়ের করা সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগের মামলা ট্রাইব্যুনাল খারিজ করে দেন।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এই আদেশ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া সংবাদমাধ্যমে জানান, ‘সাইবার নিরাপত্তা আইন বাতিল করে “সাইবার সুরক্ষা অধ্যাদেশ” জারি করা হয়েছে। নতুন এই অধ্যাদেশে মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন।’

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi