উরফি জাভেদের বিয়ের গুঞ্জন, হবু বর দিল্লির শিল্পপতি

 বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি তারকা উরফি জাভেদ বিয়ে করতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, তার হবু বর দিল্লির এক প্রভাবশালী শিল্পপতি। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তবে উরফির প্রেমিক একেবারেই প্রচারবিমুখ, যে কারণে এখন পর্যন্ত তিনি ক্যামেরার সামনে আসেননি। উরফির পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এই খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল তুঙ্গে রয়েছে।

উরফি জাভেদের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে। তবে ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণের পর তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই রিয়ালিটি শোয়ের পর থেকে তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে তার সাহসী ফ্যাশন চয়েস প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা এখন তার অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছে।

উরফির বিয়ের খবর নিয়ে ভক্তরা উৎসুক হয়ে অপেক্ষা করছেন তার আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এই খবর কতটা সত্য, তা নিশ্চিত হওয়ার জন্য সবাই মুখিয়ে রয়েছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi