শ্রদ্ধা কাপুরের অতীত: বলিউডে আসার আগে কফি ও স্যান্ডউইচ বানিয়ে চালাতেন হাতখরচ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি জানিয়েছেন যে, বলিউডে পা রাখার আগে তিনি কফি ও স্যান্ডউইচ বানিয়ে নিজের হাতখরচ চালাতেন। চাকরি খোঁজার একটি অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে পরিচয়ের পাশাপাশি এই অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি।

শ্রদ্ধা জানান, বিদেশে পড়াশোনার সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করেছিলেন। সেখানে ওয়েটার হিসেবে কাজ করার পাশাপাশি কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচসহ বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করতেন।

তিনি বলেন, “২০০৫ সালে বস্টনে পড়াশোনার সময় আমি ওই সংস্থায় কাজ করতাম। তখন যাদের জন্য কফি বানিয়েছি, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।” তবে তিনি হাসিমুখে দাবি করেছেন, কফি বানানোর দক্ষতা যতই খারাপ হোক না কেন, স্যান্ডউইচ তৈরিতে তিনি বেশ পারদর্শী হয়ে উঠেছিলেন।

বর্তমানে শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। প্রায় ১৩ বছরের পরিশ্রমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছেন। অল্প বয়সে সিনেমায় নাম লেখানোর প্রচলিত ধারা না মেনে, তিনি আগে বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে অভিনয়জগতে পা রেখেছিলেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi