নুসরাত–অঙ্কুশ: প্রেম, ভাঙন আর বর্তমানের ঠান্ডা লড়াই

ভক্তরা বরাবরই প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী। টালিউডে এমনই আলোচিত জুটি ছিলেন নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরা। কর্মজীবনে দুজনেই একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। পাশাপাশি ব্যক্তিগত জীবনও একসময় ছিল আলোচনার কেন্দ্রে।

টালিউডের অন্যান্য প্রেমিক জুটির মতো নুসরাত-অঙ্কুশের সম্পর্কও ছিল অনেকটা ওপেন সিক্রেট। একসঙ্গে কাজ, পার্টি থেকে অ্যাওয়ার্ড শো— সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের। ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন, তাদের সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। হঠাৎই ভেঙে যায় সেই সম্পর্ক। তৈরি হয় দূরত্ব।

সম্পর্ক ভাঙনের পর পরিস্থিতি আরও তিক্ত হয়ে ওঠে। একে অপরের ছায়াও এড়িয়ে চলতে শুরু করেন তারা। এমনকি নুসরাতকে কটাক্ষ করতেও দেখা গিয়েছিল অঙ্কুশকে। যদিও বিষয়টি নিয়ে দীর্ঘদিন চুপ ছিলেন নুসরাত।

সম্প্রতি আবারও মুখোমুখি হতে হলো তাকে। কারণ, অঙ্কুশ অভিনীত আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তিনি। আর একই ছবির আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রশ’-এ নেচেছেন নুসরাত। ফলে দুজনের নাম আবারও একসঙ্গে আসায় প্রশ্ন ওঠে তাদের সম্পর্ক নিয়ে।

এক সাংবাদিকের প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে নুসরাত বলেন—
“আমি কখনও বলেছি? আমরা বোধ হয় একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং সেই কাজটাকে আমি ভীষণভাবে সম্মান করি। সেই সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাকে নিয়ে উলটো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয় কিছু বলার নেই। দর্শকের হয়তো তাতে মজা লাগে। তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারব না।”

প্রসঙ্গত, ২০১৯ সালের জুনে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরাত। তবে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০২১ সালে অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। একই বছর জন্ম নেন তাদের সন্তান ঈশান। যদিও তাদের সম্পর্ক নিয়েও বারবার গুঞ্জন উঠেছে।

অন্যদিকে, নুসরাতের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর থেকে দীর্ঘ সময় ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ হাজরা।

ভক্তদের কাছে যদিও নুসরাত–অঙ্কুশ জুটি এখন অতীত, তবে তাদের নাম এখনও মাঝে মাঝে আলোচনায় চলে আসে, বিশেষ করে নতুন প্রজেক্ট বা মন্তব্যের সূত্র ধরে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi