‘ধূমকেতু’ ট্রেলার মুক্তির পর শতাব্দীর পোস্টে ঝড় টলিউডে, রাজ-শুভশ্রী-দেবের আলোচনা তুঙ্গে

 দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে টলিপাড়ায়। ভক্তরা এই আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে ছবিটি ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং তার প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।

‘ধূমকেতু’র ট্রেলার মুক্তির পরের সন্ধ্যায় শতাব্দী মিত্রের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট টলিউডে নতুন জল্পনার জন্ম দিয়েছে। শতাব্দী লিখেছেন, “কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।” তিনি আরও যোগ করেন, “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা। আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।”

শতাব্দী তার পোস্টে কারও নাম সরাসরি উল্লেখ করেননি। তবে টলিউডের অন্দরে সবাই মনে করছেন, তার এই ইঙ্গিত রাজ চক্রবর্তীর দিকেই। একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে শতাব্দীই ছিলেন তার পাশে। পরবর্তীতে রাজের জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন ওঠে, এবং শতাব্দীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর রাজ শুভশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের সংসার সুখের সঙ্গে চলছে। সম্প্রতি রাজ ও শুভশ্রী তাদের একমাত্র সন্তানকে নিয়ে ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন।

‘ধূমকেতু’ সিনেমা ও শতাব্দীর এই পোস্ট নিয়ে টলিউডে আলোচনা এখন তুঙ্গে। দর্শকরা অপেক্ষায় রয়েছেন দেব-শুভশ্রীর রসায়ন আবার বড় পর্দায় দেখার জন্য।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi