শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে রাজনৈতিক ক্ষোভ, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

 অভিনয়জগতের পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল তার অভিনয় দিয়ে নয়, স্পষ্টবাদিতা ও সামাজিক সচেতনতার জন্যও সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি সরাসরি তাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবার ১ আগস্ট নিজের ফেসবুক পোস্টে ফারিয়া আবারও রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সরব হয়েছেন।

তিনি লিখেছেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!”

সাধারণ মানুষের অসহায় অবস্থান তুলে ধরে তিনি আরও লেখেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’”

শেষে তিনি লিখেছেন, “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”

ফারিয়ার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi