শাকিব খানের নতুন চমক: ‘সোলজার’ ডিসেম্বরে, ‘প্রিন্স’ ঈদুল ফিতরে

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন দুটি সিনেমার চমক। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, এবং আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সফল সিনেমা ‘তাণ্ডব’-এর পর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার আগামী সিনেমাগুলো নিয়ে কথা বলেন। শাকিব খান বলেন, “ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।”

তিনি আরও জানান, “আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।”

শাকিব খানের এই ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি করেছে। তার আগামী সিনেমাগুলো দর্শকদের কাছে নতুন গল্প ও অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi