সমুদ্রসৈকতে বিদ্যা সিনহা মিমের মোহনীয় লুক, ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

 চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মাঝে মাঝে তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে নানা রূপে ধরা দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাজের ব্যস্ততার ফাঁকে হুট করে বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার তাকে বিদেশের সমুদ্রসৈকতে দেখা গেছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ চোখজুড়ানো ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে স্বচ্ছন্দ ভঙ্গিতে ও মোহনীয় লুকে। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস, আর খোলা চুলে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। রোদ্রস্নানে তার রূপ যেন আরও ফুটে উঠেছে, যা ভক্তদের নজর কেড়েছে।

ছবিগুলো কোথায় তোলা হয়েছে তা উল্লেখ না থাকলেও, দৃশ্যপট ও পরিবেশ থেকে বোঝা যায় এটি দেশের বাইরে কোনো সমুদ্রসৈকত। ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন মিম। তবে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায়। এছাড়া তার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi