এ কে নয়নের নতুন গান ‘জানরে তুই আয়না’ প্রকাশ

 
তরুণ সঙ্গীতশিল্পী এ কে নয়ন বর্তমান সময়ে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। এবার তিনি নিয়ে এলেন নতুন গান ‘জানরে তুই আয়না’, যা একটি হৃদয়স্পর্শী বিরহের গান। এই গানের সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই, এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহদি আল মুজাহিদ।

মাহদি আল মুজাহিদ এর আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খানসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন। গানটি ইতোমধ্যে এ কে নয়নের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে এ কে নয়ন বলেন, “এটি খুবই ভালো লাগার একটি গান। বলা যায়, নিজের অনুভূতির জায়গা থেকে গানের কথা ও সুর তৈরি হয়েছে। বিশেষ করে স্লো ভার্সনের এই গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।”

মিউজিক ভিডিওটি নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, “গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে নির্মিত। আমরা এই আবহেই মিউজিক ভিডিওটি তৈরি করেছি। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। প্রকৃতির মেঘ, পাহাড়, ঝর্ণা, সমুদ্রের সৌন্দর্যের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, দর্শকদের এই মিউজিক ভিডিওটি ভালো লাগবে।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi