ঢালিউডের মেগাস্টার শাকিব খান আগামী ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম এখনো চূড়ান্ত না হলেও, এটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে শাকিবের পারিশ্রমিক নিয়ে ছড়িয়েছে নানা গুজব। দাবি করা হচ্ছে, এই সিনেমার জন্য শাকিব খান নিচ্ছেন তিন কোটি টাকা পারিশ্রমিক।
তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে অনেক গুজব ছড়ায়। যে কেউ যা খুশি লিখলেই তা সত্য হয়ে যায় না। দর্শকদের প্রতি আমার অনুরোধ, গুজবে কান দেবেন না।’ শাকিবের পারিশ্রমিক ও সাইনিং মানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পরিচালক জানান, ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যা জানানো দরকার, তা আমরা ইতিমধ্যেই জানিয়েছি।’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবেন কি না, তা নিয়েও স্পষ্ট কিছু জানাননি পরিচালক। তিনি জানিয়েছেন, সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন। অন্যদিকে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি দেড় কোটি টাকার বেশি পারিশ্রমিক নিচ্ছেন। নতুন এই সিনেমার চুক্তির পর তার পারিশ্রমিক দুই কোটি টাকারও বেশি হয়েছে। তবে সঠিক পরিমাণ সম্পর্কে কেউ স্পষ্টভাবে কিছু জানায়নি।
0 Comments:
Post a Comment