সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

চলতি বছরের শুরুতেই ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। সেই পোস্টে লিখেছিলেন, ‘বিশেষ কিছু হতে চলেছে; সেই খবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। শুধু একটু অপেক্ষা করুন।’

এই পোস্টের পর ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়—তবে কি প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা? তবে সেই গুঞ্জনের অবসান ঘটান রাজকুমার নিজেই। সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।’ অবশেষে, জুলাইয়ের শুরুতেই এই তারকা দম্পতি দিলেন সেই কাঙ্ক্ষিত সুখবর। গত সোমবার রাতে সামাজিক মাধ্যমে একটি দোলনার ছবি শেয়ার করে তারা লেখেন, ‘সন্তান আসছে, উচ্ছ্বসিত’। পোস্টটি প্রকাশ্যে আসতেই বলিউডে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অভিনেতা বরুণ ধাওয়ান, সোনম কাপুর, নেহা ধুপিয়া এবং পরিচালক ফারাহ খান তাদের শুভকামনায় ভরিয়ে দেন। প্রসঙ্গত, রাজকুমার ও পত্রলেখার প্রেম শুরু হয় ২০১০ সালে। ১১ বছরের দীর্ঘ প্রেমের পর ২০২১ সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বন্ধুত্ব, প্রেম ও বিশ্বাসের এই দীর্ঘ পথ পেরিয়ে এবার তারা পা রাখছেন জীবনের নতুন অধ্যায়ে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi