ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান আগামী বছরের ঈদুল ফিতরের জন্য নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তবে, সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।
গত বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শাকিব খান এই সিনেমার জন্য চুক্তি সই করেছেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা, যিনি এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় পা রাখছেন। জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা হবে, যা দর্শকরা 'লার্জার দ্যান লাইফ' হিসেবে বড় পর্দায় উপভোগ করতে পারবেন। বর্তমানে শাকিব খানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সিনেমার অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা পরবর্তীতে ঘোষণা করা হবে।
0 Comments:
Post a Comment