কারিনা কাপুরের গর্ভবতী গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রীদের নিয়ে গুঞ্জন ছড়ানো নতুন কিছু নয়। বিশেষ করে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায়, কখনও ঢিলেঢালা পোশাক, কখনও শরীরের সামান্য পরিবর্তনের কারণে। সম্প্রতি এমনই এক গুঞ্জন ছড়িয়েছিল কারিনা কাপুরকে নিয়ে। একটি ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ ধারণা করেছিলেন, কারিনা হয়তো তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তবে এই গুঞ্জনের জবাবে স্পষ্ট বক্তব্য রেখেছেন এই বলিউড তারকা।

কারিনা জানিয়েছেন, “ওই ছবিটি এডিট করা হয়েছিল। তাই আমার পেট ওরকম দেখাচ্ছিল। আমি নিজেই ছবিটি দেখে অবাক হয়েছি। তবে হতে পারে, ওয়াইন আর পাস্তার কারণেও আমার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছিল। লন্ডনে ৪০ দিনের শুটিংয়ের সময় এত পিতজা খেয়েছি যে, হিসাব রাখিনি।”

তিনি আরও বলেন, “প্রতি মুহূর্তে ওজন একটু বেড়ে গেলেই ধরে নেওয়া হয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা– এটা বড্ড বিরক্তিকর। আমি কি মেশিন নাকি? মা হব নাকি হব না, সেটা আমার উপরেই ছেড়ে দিন।”

এর আগে এই গুঞ্জন নিয়ে ইনস্টাগ্রামে একটি মজার পোস্টও করেছিলেন কারিনা। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁর স্বামী সাইফ আলি খান ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছেন, এবার আর নয়!

কারিনা আরও যোগ করেন, “আমরাও মানুষ। আমি এমন একজন অভিনেত্রী, যিনি সত। আমি কিছু লুকিয়ে রাখি না, নিজেকে সবসময় সুন্দর দেখানোর দাবিও করি না। সবাইকে নিজের মতো করে বাঁচতে দিন।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi