ইমতু রাতিশ ও জেবা জান্নাতের জুটি ‘লাল মিয়া’ গানের ভিডিওতে

অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে সুপরিচিত ইমতু রাতিশ ও জেবা জান্নাত এবার একসঙ্গে জুটি বেঁধেছেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘লাল মিয়া’। সম্প্রতি পুবাইলে এই মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম।

গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে ইমতু রাতিশ বলেন, “গানের কথাগুলো খুব ভালো লেগেছে। কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার গানটি দারুণ। আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত।”

জেবা জান্নাত বলেন, “গানটি একটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি ও ইমতু রাতিশ ভাই একসঙ্গে কাজ করেছি। আশা করছি, ভালো কিছু হয়েছে এবং সবার এই গান ও ভিডিও ভালো লাগবে।”

নির্মাতা বাপ্পি খান বলেন, “অনেক দিন পর একটি মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এতে ইমতু রাতিশ ও জেবা জান্নাতের রসায়ন দারুণ ছিল। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। 

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi