তারা সুতারিয়ার জীবনে নতুন প্রেম: বীর পাহাড়িয়ার উদ্দেশে প্রকাশ্যে চুমু, আলোচনার কেন্দ্রে জুটি

 বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছেন অতীতের তিক্ত স্মৃতি। আদার জৈনের ‘টাইম পাস’ মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে এবার নতুন প্রেমে ভর করে যেন আবারও নিজের মতো করে উঠছেন অভিনেত্রী। মুম্বাইয়ের মার্জার সরণিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) তার অভিব্যক্তিই যেন জানিয়ে দিলো, প্রেমে পড়েছেন তিনি— আর সে প্রেমিক বীর পাহাড়িয়া।

ওই দিন অনুষ্ঠানে তারা সুতারিয়া ছিলেন সাদা অফ শোল্ডার গাউনে। মার্জার সরণিতে হাঁটার সময় তার চোখ যেন আটকে ছিল একমাত্র দর্শকাসনে বসা বীরের দিকেই। ছন্দে ছন্দে হাঁটার মাঝে এক পর্যায়ে তিনি প্রকাশ্যে চুমু ছুড়লেন বীরের উদ্দেশে— যা দেখে রীতিমতো চমকে উঠেছে বলিউড পাড়া।

একদিকে অনুরাগীরা খুশি— কারণ, তারা সুতারিয়া ভেঙে পড়েননি, বরং নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন। অন্যদিকে আবারও শুরু হয়েছে গুঞ্জন— এই প্রেমে তিনি ঠিক কতটা নিরাপদ? আবার কি কেউ তার অনুভূতিকে হালকাভাবে নেবে না তো?

প্রেমের গুঞ্জন অবশ্য হালফিলেই শুরু হয়নি। ইতালিতে একান্তে ছুটি কাটানো, মুম্বাইয়ের নামী রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার, এবং সম্প্রতি মার্জার সরণিতে যুগল উপস্থিতি— সবই বলছে, তারা-বীর সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে।

বীর পাহাড়িয়া, বলিউডের পরিচিত রাজনৈতিক পরিবার থেকে আসা একজন তরুণ। তারার জীবনে তিনি নতুন স্বপ্ন হয়ে উঠবেন কি না, তা সময় বলবে। তবে এখন যা বোঝা যাচ্ছে— তারা সুতারিয়া নতুন প্রেমে রঙিন, আত্মবিশ্বাসী এবং প্রকাশ্যেই ভালোবাসায় ভরপুর।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi