ক্লিনিকে ঢুকেই অভিনেত্রীর বাবাকে গুলি: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

পাঞ্জাবের একটি ক্লিনিকে রোগী দেখার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা, চিকিৎসক অনিল জিৎ সিং কম্বোজ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাঞ্জাবের একটি ক্লিনিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি রোগীর ছদ্মবেশে ক্লিনিকে প্রবেশ করেন। তারা প্রথমে ডা. কম্বোজের সঙ্গে কথা বলেন। হঠাৎ তারা চিকিৎসকের কাছে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান। গুলিবিদ্ধ হয়ে ডা. কম্বোজ মাটিতে লুটিয়ে পড়লে তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে অজানা নম্বর থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই হামলার কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তানিয়ার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সবাইকে অনুরোধ, আমাদের গোপনীয়তা রক্ষা করুন এবং কোনও গুজবে কান দেবেন না। আপনাদের সমর্থনই আমাদের শক্তি।” এই ঘটনায় পাঞ্জাবি চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তানিয়ার অনুরাগী, সহকর্মী এবং চিকিৎসক কম্বোজের সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi