নীল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে ২৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে তার নিজ বাসভবন থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ এখনো কাইলির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে তদন্তকারীদের ধারণা, অতিরিক্ত মদ্যপানই তার মৃত্যুর কারণ। ঘটনাস্থলে ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে। তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। কাইলি পেজের আসল নাম ছিল কাইলি পাইলান্ট। তিনি নেটফ্লিক্সের একটি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। কাইলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নীল সিনেমার প্রযোজনা সংস্থা ব্রাজার্সসহ একাধিক প্রতিষ্ঠান। ব্রাজার্স এক বিবৃতিতে বলেছে, “কাইলি তার হাসি ও দয়ালু স্বভাবের জন্য আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই দুঃসময়ে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment