জীবনসঙ্গী বেছে নিতে আপস নয়: পারশা মাহজাবীন

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে রাজি নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র নিজের পছন্দের মানুষকেই বিয়ে করতে চান, তবে এখনো সেই উপযুক্ত মানুষটিকে খুঁজে পাননি।

পারশা বলেন, “আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব— এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।”

তিনি আরও বলেন, “আমি কোনো ধরাবাঁধা নিয়মে নিজেকে বাঁধতে চাই না। জীবনে সব সময় নিজের পছন্দের সবকিছু পাওয়া যায় না। তবে যদি এমন কেউ আসে যার সঙ্গে ভালো বোঝাপড়া হয়, সে আমাকে বুঝতে পারে এবং গ্রহণ করে, তাহলে নতুন করে ভাবব।”

চলচ্চিত্রে কাজ করার বিষয়ে পারশা জানান, ক্যারিয়ারের শুরু থেকেই বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও এখনই সিনেমায় কাজ করতে প্রস্তুত নন। তার ভাষায়, “আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখে, সময় নিয়ে সিনেমায় আসতে চাই। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।”

গান ও অভিনয় দুই ক্ষেত্রেই কাজ করলেও নিজেকে গানের মানুষ বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই শিল্পী। পারশা বলেন, “আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয়ের পর দর্শকের ফিডব্যাক পেলে ভালো লাগে, অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরও অভিনয় করতে চাই।”

উল্লেখ্য, পারশা মাহজাবীন এরইমধ্যে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দর্শকপ্রিয়তাও পেয়েছেন সমানভাবে। ভবিষ্যতে গান ও অভিনয়— দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যেতে চান তিনি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi