অক্ষয় কুমারের গুজব নিয়ে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া

 বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে ঘিরে নানা সময়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে, তবে তিনি সাধারণত এসব নিয়ে মুখ খোলেন না। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় একটি সাক্ষাৎকারে হাজির হয়ে অক্ষয় একটি পুরোনো গুজব নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন, যা শুনে দর্শকরা হাসতে হাসতে লুটোপুটি।

অনুষ্ঠানে করণ জোহর অক্ষয়কে প্রশ্ন করেন, “আপনার নামে শোনা সবচেয়ে আজব গুজব কোনটি?” হাসতে হাসতে অক্ষয় উত্তর দেন, “আমি গে!” এই উত্তরে করণ নিজেও হতবাক হয়ে যান।

বিষয়টি পরিষ্কার করে অক্ষয় বলেন, “আমার নাম তুশার কাপুর এবং সাইফ আলি খানের সঙ্গে জড়ানো হয়েছিল। কেন এমন গুজব ছড়িয়েছিল, আমি জানি না।” করণ মজা করে প্রশ্ন ছোড়েন, “ওদের সঙ্গে কী করেছিলেন আপনি, যে এমন গুঞ্জন ছড়াল?” অক্ষয় দ্বিধাহীনভাবে জবাব দেন, “কিছুই করিনি, এ তো নিছক গুজব।”

আড্ডার একপর্যায়ে অক্ষয় করণকে উদ্দেশ করে বলেন, “আমার দিকে তাকাও, দেখে তোমার কী মনে হয়—আমি গে?” করণ তৎক্ষণাৎ হেসে জবাব দেন, “না, মোটেও না।”

অক্ষয়ের এই হাস্যরসাত্মক প্রতিক্রিয়া এবং করণের সঙ্গে তার মজার আড্ডা দর্শকদের মধ্যে ব্যাপক হাসির ঝড় তুলেছে। সামাজিক মাধ্যমে এই সাক্ষাৎকারের অংশটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi