শোবিজ তারকা জান্নাতুল ফেরদৌস পিয়ার ইনবক্সে ভক্তের ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

 শোবিজ তারকাদের প্রতি ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার এমনই একটি ঘটনা সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচিত মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন, এক ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছেন।

পিয়ার পোস্টে দেখা যায়, ওই ব্যক্তি নিজেকে তার ভক্ত দাবি করে লিখেছেন, “আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।” এরপর তিনি ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়ে লিখেছেন, “আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।”

এছাড়াও ওই ব্যক্তি লিখেছেন, “প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসআপ নম্বর দিন—প্লিজ।” তবে পিয়া এই মেসেজগুলোর কোনো সরাসরি জবাব দেননি। শেষ মেসেজের পর তিনি একটি ফোন নম্বর শেয়ার করেছেন, যেটি রাজধানীর গুলশান থানার নম্বর বলে জানা গেছে।

পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এই ঘটনা নিয়ে রসিকতা করলেও কেউ কেউ মনে করছেন, কারও আবেগ নিয়ে এমন প্রকাশ্যে আলোচনা করা ঠিক নয়। এই ঘটনা শোবিজ তারকাদের প্রতি ভক্তদের অতিরিক্ত উৎসাহ এবং ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের বিষয়টিকে আরও একবার সামনে এনেছে।


0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi