অক্ষয় কুমারের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা: লিফটে লাঞ্ছনার শিকার হয়েছিলেন মাত্র ছয় বছর বয়সে

কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবতা বলছে, পুরুষেরাও প্রায়ই নির্যাতনের শিকার হন। তবে বেশিরভাগ সময় তারা চুপ করে যন্ত্রণা সহ্য করেন, কেউবা সাহস করে প্রতিবাদ করেন। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারও একসময় মুখ খুলেছিলেন নিজের শৈশবের এক অন্ধকার অধ্যায় নিয়ে। যা শুনলে শিউরে উঠবেন যে কেউ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, মাত্র ছয় বছর বয়সে নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। প্রতিবেশীর ফ্ল্যাটে যাওয়ার পথে লিফটে উঠেছিলেন একা। সেখানে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক হতে পারে, তা বুঝতে পারেননি ছোট্ট অক্ষয়।

অভিনেতার ভাষ্য, আচমকাই তাকে ছুঁতে শুরু করে ওই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে স্পর্শ করতে থাকে তার শরীরের সংবেদনশীল স্থানে। ছোট হলেও অক্ষয় বুঝতে পেরেছিলেন যে, যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। কোনো মতে সেখান থেকে বেরিয়ে তিনি বাবামায়ের কাছে সব খুলে বলেন। বাবা-মা বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পরে ধরা পড়ে ওই ব্যক্তি।

অক্ষয় কুমার জানান, তিনি বিচার পেয়েছিলেন। তবে সমাজে প্রতিনিয়ত এমন ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি ভারতের এক চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, বাড়ছে জনরোষ।

শিশুদের নিরাপত্তায় বাবা-মা ও অভিভাবকদের সতর্ক হওয়ার ওপর জোর দিয়েছেন অক্ষয় কুমার।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi