শবনম ফারিয়ার ঘুরতে যাওয়ার পোস্টে সাড়া দিলেন এনসিপি নেতা সারজিস আলম


ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। শুটিংয়ের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন এই তারকা। আর এই পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে শবনম ফারিয়া লেখেন,
“পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?”

তার এই অনুরোধে অসংখ্য নেটিজেন বিভিন্ন পরামর্শ দিতে শুরু করেন। তবে সবচেয়ে নজরকাড়া মন্তব্যটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

তিনি লেখেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তা ছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”

সারজিস আলমের এই মন্তব্যে ব্যাপক সাড়া পড়ে ফারিয়ার পোস্টটিতে। শবনম ফারিয়া নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করে মন্তব্যে লেখেন,
“ধন্যবাদ সারজিস।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সৌহার্দ্যমূলক বিনিময়কে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। পাশাপাশি উত্তরবঙ্গের সৌন্দর্য উপভোগে শবনম ফারিয়ার এই আগ্রহ অনেককে পঞ্চগড় ভ্রমণের অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন অনেকে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi