ভালোবাসায় বয়স ছিল না বাধা, তবু বিচ্ছেদে শেষ ঊর্মিলা-মহসিনের আট বছরের সংসার

 
প্রেমে বয়স কোনো বাধা নয়—এ বিশ্বাসেই কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতারকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। যদিও স্বামীর চেয়ে বয়সে ১০ বছরের বড় ছিলেন তিনি, তবে সেটি কখনোই তাদের সম্পর্কে ফাঁটল ধরায়নি—কমপক্ষে আট বছর পর্যন্ত। শেষমেশ সেই সম্পর্কের পরিণতি হয়েছে বিচ্ছেদেই।

১৯৭৪ সালে জন্ম নেওয়া ঊর্মিলা মাতন্ডকর মাত্র তিন বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক করেন ‘কর্ম’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার বয়স ৫০ বছর। অন্যদিকে, মহসিন আখতার (জন্ম ১৯৮৪) পেশায় একজন কাশ্মীরি এমব্রয়ডারি ডিজাইনের ব্যবসায়ী।

২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়ের আসরে প্রথম দেখা হয় ঊর্মিলা ও মহসিনের। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমে। দুই বছর পর, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

তবে ২০২৪ সালের শুরু থেকেই বলিউডপাড়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। শুরুতে দু’জনই চুপ থাকলেও শেষপর্যন্ত সম্পর্ক ছিন্ন করার খবর প্রকাশ্যে আসে।

বলিউডে বয়সের ব্যবধান থাকা দম্পতির উদাহরণ নতুন নয়। যেমন—প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক, যেখানে প্রিয়াঙ্কা নিকের চেয়ে ১০ বছরের বড়। তবে সেই সম্পর্ক এখনও সুসংহতভাবেই টিকে রয়েছে। অন্যদিকে, ঊর্মিলা ও মহসিনের আট বছরের বৈবাহিক জীবন শেষ হয়েছে দুঃখজনক পরিণতিতে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi