মন্ট্রিয়লে অবকাশ যাপনে নুসরাত ফারিয়া, সাদা পোশাকে মুগ্ধ করলেন ভক্তদের

 ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে তিনি ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন। হাসি-খুশি মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সাদা ড্রেস, চোখে রোদ চশমা আর খোলা চুলে নুসরাত ফারিয়াকে বেশ মানিয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’

ছবিগুলোর কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার রূপের প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।’ আরেকজনের মন্তব্য, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া তার কর্মজীবন শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্র, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা। বাণিজ্যিকভাবে সফল এই চলচ্চিত্র নুসরাত ফারিয়াকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi