মুম্বাইয়ে সুমনা চক্রবর্তীর গাড়িতে হামলা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ

 

বলিউডের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। এই ঘটনায় খানিকটা আতঙ্কিত হয়েছেন তিনি। সুমনার দাবি, মারাঠা সংরক্ষণের দাবিতে বিক্ষোভকারীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। ঘটনাটি তিনি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টে সুমনা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি জ্যামে আটকে পড়ে। মাঝপথে আমাকে থামিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন ব্যক্তি আমার গাড়ির ওপর উঠে জোরে জোরে বাজাতে শুরু করে এবং আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। এ সময় আরও কয়েকজন জানালার কাছে এসে আমাকে দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে শুরু করে। পাঁচ মিনিটের মধ্যে এই ঘটনা দুবার ঘটেছে।”

অভিনেত্রী আরও বলেন, “পুলিশ সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিল। সাধারণ মানুষকে রক্ষা করা পুলিশের দায়িত্ব। এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়বে।”

সুমনার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনার পর তার ভক্তরা তাকে সমর্থন জানাচ্ছেন। অনেকে পরামর্শ দিয়েছেন, সুমনার উচিত থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi