হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

 হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির শমী কায়সারের মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় জামিনের আদেশ আসার পর তিনি কারাগার ত্যাগ করেছেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলিতে তার বাঁ কাঁধে আঘাত লাগে।

পরে সুস্থ হয়ে ওঠেন জুবায়ের এবং ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। নাম উল্লেখিত আসামিদের তালিকায় শমী কায়সারের নামও রয়েছে।

গত ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করলে তিনি ৩ মাসের জামিন পান। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। পরবর্তীতে চলতি মাসের ১১ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে শমী কায়সার জামিন লাভ করেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi