হানিয়া আমিরের বলিউডে অভিষেক ও আইএমডিবি তালিকায় তৃতীয় স্থান, সামাজিক মাধ্যমে ঝড়

 পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখে কোটি ভক্তের মন জয় করেছেন। পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার উপস্থিতি লক্ষণীয়, ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বর্তমানে এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।

হানিয়া তার ক্যারিয়ারে একের পর এক সাফল্য যোগ করছেন। সম্প্রতি আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন এই ললিউড তারকা। এমন সময়ে সামাজিক মাধ্যমে তার পোস্ট করা কিছু ছবি নেটিজেনদের মাঝে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক ছবিতে হানিয়া আমির নিজেকে গ্ল্যামারাস রূপে উপস্থাপন করেছেন। আইএমডিবির মঞ্চে তিনি ঝলমলে গাঢ় মেরুণ শেডের লং গাউন পরে হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে অতিরিক্ত আভিজাত্য। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে তিনি ভক্তদের মন কেড়েছেন। ছবিগুলো প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। পোস্টটিতে ইতোমধ্যে লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে, এবং নেটিজেনরা মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসা ঢেলে দিয়েছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi