পুনর্জন্মেও প্রিয়াংকাকেই সঙ্গী চান নিক জোনাস: ভক্তদের মুগ্ধতা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং হলিউড তারকা নিক জোনাস তাদের বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক সত্ত্বেও ‘পাওয়ার কাপল’ হিসেবে বিনোদন জগতে সুপরিচিত। এই তারকা দম্পতি বরাবরই একে অপরকে উৎসাহ ও সমর্থন দিয়ে এগিয়ে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আরও একবার স্ত্রী প্রিয়াংকার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পুনর্জন্মে বিশ্বাস করেন এবং আগামী জন্মেও প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে চান।

নিক বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তা আমাকে শান্তি দেয়। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময় খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।”

নিকের এই আবেগঘন মন্তব্যে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রশংসায় ভরে গেছে। একজন ভক্ত লিখেছেন, “প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথা বলুক। নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।” অন্য এক নেটিজেন লিখেছেন, “পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি খুঁজে পান নিক। এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে!”

প্রিয়াংকা ও নিকের এই ভালোবাসার গল্প ভক্তদের মনে নতুন করে রোমান্সের স্বপ্ন জাগিয়েছে। তাদের এই সম্পর্ক বিনোদন জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi