আমির খানকে ঘিরে নতুন বিতর্ক: ভাই ফয়সালের দাবি, ‘আমিরের আরও এক পুত্রসন্তান রয়েছে’

 বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তার ভাই ফয়সাল খান সম্প্রতি এক বিস্ফোরক দাবি করে বলেছেন, আমিরের পরিচিত তিন সন্তানের বাইরেও তার আরও একটি পুত্রসন্তান রয়েছে।

একটি সাক্ষাৎকারে ফয়সাল জানান, আমির তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এই সম্পর্ক থেকে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যার নাম জান।

ফয়সাল আরও দাবি করেন, তার কাছে এই বিষয়টি প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। তিনি বলেন, “আমিরের সাহস থাকলে সে ডিএনএ টেস্ট করাক। সে এটি অস্বীকার করতে পারবে না। আমি যা বলছি, সব সত্য, এবং এর প্রমাণ আমার কাছে আছে।”

এছাড়া, আমিরের সম্পর্ক টিকিয়ে রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফয়সাল। তার ভাষায়, “রিনার সঙ্গে যখন আমিরের সম্পর্ক ভালো যাচ্ছিল না, তখন আমি কাছেই ছিলাম। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।”

তবে এই বিতর্কিত দাবি সত্ত্বেও আমির খান বা তার পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফয়সালের এই দাবি সত্যি কিনা, তা নিয়ে বলিউডের ভক্ত ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের পরবর্তী গতিপ্রকৃতি কী হবে, তা জানতে সবাই মুখিয়ে রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi