টেলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রকাশ্য প্রেম: গোপনীয়তার বদলে খোলামেলা ভালোবাসা

 সংগীত দুনিয়ার সবচেয়ে ধনী তারকা টেলর সুইফট সম্প্রতি জানিয়েছেন, কেন তিনি এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে সম্পর্ক গোপন না রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন। ২০২৩ সালে কানসাস সিটি চিফসের এই খেলোয়াড়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেলর। অল্প সময়ের মধ্যেই তারা বিশ্বজুড়ে আলোচিত জুটিতে পরিণত হন।

টেলর এবার আগের সম্পর্কগুলোর মতো গোপনীয়তা বেছে নেননি। তিনি ও কেলসি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন, হাত ধরে হাঁটেন, এমনকি একে অপরের পেশাগত কাজে পাশে দাঁড়ান। ২০২৩ সালের শেষে টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার সময় টেলর বলেন, “প্রকাশ্য সম্পর্ক মানে আমি তার খেলা দেখতে যাব, সে আমার কনসার্টে আসবে। অন্য মানুষ থাকলেও আমরা পরোয়া করি না। আমরা একে অপরকে নিয়ে গর্বিত। আমরা প্রেম উপভোগ করছি।”

তিনি আরও জানান, সম্পর্ক গোপন রাখতে অনেক কষ্ট ও বাড়তি ব্যবস্থা নিতে হয়, যা তারা চান না। তারা বরং খোলাখুলিভাবে একে অপরের পাশে থাকতে পছন্দ করেন। এই মনোভাব টেলরের আগের ছয় বছরের সম্পর্কের সময়কার আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তিনি খুব কমই প্রকাশ্যে আসতেন এবং একসঙ্গে ছবি তোলা এড়িয়ে যেতেন।

কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসিকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন। দুই বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক এখনো অটুট। বিয়ে বা বাগদান নিয়ে গুঞ্জন থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi