জাহ্নবী কাপুরের প্রেমের গল্পে নতুন মোড়, ওরিকে ‘স্বামী’ বলে পরিচয়!

বলিউডের আলোচিত স্টারকিড জাহ্নবী কাপুরের প্রেমের কাহিনি যেন এক রোমাঞ্চকর সিনেমার মতো এগিয়ে চলেছে। মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকে প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হন এই তরুণী অভিনেত্রী। আগে সম্পর্ক লুকিয়ে রাখলেও এখন আর তা গোপন করছেন না জাহ্নবী। সম্প্রতি শিখরের নাম খোদাই করা হার গলায় পরে প্রকাশ্যে ভালোবাসার কথা স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, শিখরের সঙ্গে তিনি এখন একেবারে ‘সিরিয়াস’।

কিন্তু এর মধ্যেই নতুন চমক। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হঠাৎ করেই ওরহান অবাত্রামণি ওরফে ওরিকে নিজের ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছেন জাহ্নবী। ওরি বলিউডে আলোচিত মুখ হলেও তার প্রকৃত পেশা সম্পর্কে কেউই স্পষ্ট কিছু জানেন না। হঠাৎ করেই তিনি বলিউডে হাজির হয়েছেন। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। যদিও ওরি নিজেকে সবসময় সমকামী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন।

জাহ্নবীর মুখে ওরিকে ‘স্বামী’ বলার পেছনে রয়েছে এক মজার ঘটনা। তিনি জানান, বিদেশে গেলে প্রায়ই বিভিন্ন ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান। একবার লস অ্যাঞ্জেলেসের এক রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। ওয়েটাররা একের পর এক এসে কেউ ফোন নম্বর দিচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন জাহ্নবীর পাশে বসা ছিলেন ওরি।

জাহ্নবী বলেন, “আমি তখন ওরিকে দেখিয়ে বলি, উনি আমার স্বামী।” এই মজার ঘটনাই তাকে ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিতে প্ররোচিত করেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi