মাকড়সার কামড়ে মুখ ফুলে গেছে উরফি জাভেদের, সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ

 বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকা বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন উরফি জাভেদ আবারও শারীরিক সমস্যায় পড়েছেন। কিছুদিন আগে ঠোঁটের ফিলার অপসারণের পর ত্বকের মারাত্মক ক্ষতির শিকার হয়েছিলেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন বিপদে পড়েছেন উরফি। এবার মাকড়সার কামড়ে তার মুখ ফুলে গেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের এই সমস্যার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন উরফি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে বসে আছেন, মাথায় হাত দিয়ে, মুখে কোথাও যেন ওষুধ বা ক্রিম লাগানো রয়েছে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাই এত নজর লাগিয়েছে যে মুখের এত দুরাবস্থা।”

এর আগে ফিলার অপসারণের পরও উরফির মুখ ফুলে গিয়েছিল। চেহারার পরিবর্তন এতটাই ছিল যে তিনি নিজেকে চিনতে পারছিলেন না বলে জানিয়েছিলেন। এবার মাকড়সার কামড়ে মুখের একাংশ ফুলে গেছে, এবং তার চেহারায় ফুটে উঠেছে ক্লান্তি ও কষ্টের ছাপ।

এই পরিস্থিতিতে উরফির অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

প্রসঙ্গত, উরফি জাভেদ তার অনন্য পোশাক ও চর্চিত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। তবে সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট বা ফিলারের ব্যবহার মাঝেমধ্যেই তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi