বলিউড বাদশাহর মেয়ে সুহানার নতুন লুক ও ‘কিং’ সিনেমায় অভিষেক

 বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক করেছিলেন। এবার তিনি বড়পর্দায় বাবার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন। শাহরুখ খানের সঙ্গে সুহানা আসছেন ‘কিং’ সিনেমায়। এই সিনেমার পরিচালনার দায়িত্ব প্রথমে ছিলেন সুজয় ঘোষের হাতে, কিন্তু পরে তা নেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হলুদ রঙের ঝলমলে পোশাকে সুহানা খান সকলের নজর কেড়েছেন। তার চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুলে টাইট পোনি এবং পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস—একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন শাহরুখকন্যা। এই ঝলমলে লুকের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সুহানা। ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’। ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, “সং অ্যান্ড মাশকারা অন রিপিট”।

সুহানার এই স্টাইলিশ পোস্ট নেটদুনিয়ায় মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে। আর এই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান। ইনস্টাগ্রামে মেয়ের ছবিতে মিষ্টি মন্তব্য করে তিনি লিখেছেন, “ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি”। বাবার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi