‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা ইসলামের ওমরাহ পালন

 জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা ইসলাম লাম সম্প্রতি সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। বুধবার (৬ আগস্ট) সকালে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেন।

লামিমা ফেসবুকে ওমরাহ পালনের সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। কালো বোরকা পরিহিত একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ্, আমার প্রথম ওমরাহ সম্পন্ন।”

ছবি ও ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকে প্রশংসা করে লিখেছেন, তার এই পরিবর্তন ও পথচলা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রসঙ্গত, তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে লামিমা দর্শকমহলে পরিচিতি লাভ করেন। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi