শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদুল ফিতরে মুক্তি পাবে

 ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে তিনজন নায়িকা অভিনয় করবেন। শুক্রবার ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে রয়েছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন—সবকিছুই থাকবে। আমরা বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত। দর্শকদের জন্য একটি নান্দনিক ও সফল সিনেমা উপহার দিতে দেশ-বিদেশে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শাকিব খানের বিপরীতে কোন তিনজন নায়িকা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi