মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত দৃশ্য: ‘দয়াবান’-এর চুম্বন দৃশ্য নিয়ে আজও আলোচনা

 বলিউড কিংবদন্তি মাধুরী দীক্ষিতের অভিনয় জীবনের সবচেয়ে বিতর্কিত দৃশ্য হিসেবে ধরা হয় ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার একটি চুম্বন দৃশ্য। এই দৃশ্যটি নিয়ে সে সময় তুমুল সমালোচনার ঝড় উঠেছিল এবং আজও তা নিয়ে চর্চা থামেনি।

ঘটনাটি আশির দশকের শেষভাগের। তখন বিনোদ খান্না ছিলেন বলিউডের শীর্ষ তারকাদের একজন। নির্মাতা ফিরোজ খান তাঁর ছবি ‘দয়াবান’-এ উঠতি নায়িকা মাধুরী দীক্ষিতকে কাস্ট করেন। তখন মাত্র ২১ বছর বয়সী মাধুরী জানতেন না যে ৪২ বছর বয়সী বিনোদ খান্নার বিপরীতে তাঁর অভিনীত একটি দৃশ্য এত বিতর্কের জন্ম দেবে।

ছবির বিতর্কিত চুম্বন দৃশ্যে বিনোদ খান্না নাকি নিয়ন্ত্রণ হারিয়ে মাধুরীর ঠোঁটে কামড় দিয়েছিলেন। পরে বিনোদ প্রকাশ্যে মাধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন। দৃশ্যটি পঙ্কজ উদাসের গাওয়া রোমান্টিক গান ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’-এর সঙ্গে চিত্রায়িত হয়েছিল, যা আজও সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে। তবে এই দৃশ্য মাধুরীর মনে গভীর অনুশোচনার কারণ হয়ে থেকেছে।

ফিরোজ খান মাধুরীকে এই ছবির জন্য সে সময়ের অবিশ্বাস্য পারিশ্রমিক এক কোটি রুপি দিয়েছিলেন। কিন্তু মাধুরীর দাবি, চুক্তির সময় তাঁকে সাহসী দৃশ্যটির ব্যাপারে কিছুই জানানো হয়নি। যখন তিনি দৃশ্যটি বাদ দেওয়ার অনুরোধ করেন, ফিরোজ নাকি বলেছিলেন, ‘তোমাকে এক কোটি রুপি এমনি এমনি দেওয়া হয়নি।’

মাধুরী শেষ পর্যন্ত দৃশ্যটি করেছিলেন, কিন্তু পরে বহুবার বলেছেন, এটি ছিল তাঁর জীবনের বড় ভুল। তিনি আজও সেই দৃশ্য দেখলে আফসোস করেন। ‘দয়াবান’ বক্স অফিসে হিট হলেও মাধুরীর জন্য এই ছবি হয়ে উঠেছিল অস্বস্তির কারণ।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi