তাড়াহুড়ো করে বিয়ে নয়, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ মালাইকা অরোরার

 বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন, তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের শিক্ষা ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। বয়সের পার্থক্য নাকি অন্য কারণে তাদের বিচ্ছেদ—এ বিষয়ে কেউই স্পষ্ট কিছু বলেননি। তবে এই জুটিকে নিয়ে বলিপাড়ায় আলোচনা এখনও থামেনি।

সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, তরুণ বয়সে ফিরে গেলে নিজেকে কী পরামর্শ দিতেন? তিনি বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এমন সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম।”

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে করেন মালাইকা। ২০০২ সালে তাদের ছেলে আরহান খানের জন্ম হয়। তবে ২০১৬ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

দ্বিতীয়বার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, “নেভার সে নেভার। আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সবকিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”

অন্যদিকে, আরবাজ খান বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছেন। বর্তমানে তিনি স্ত্রী সুরা খানের সঙ্গে সংসার করছেন। শোনা যাচ্ছে, বিয়ের দেড় বছরের মাথায় সুরা মা হতে চলেছেন।

এদিকে, বলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে মালাইকা ও অর্জুন কাপুর হয়তো আবার এক হতে পারেন। যদিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে সমর্থন ও লাইক-কমেন্টের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi