দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার দেহে টক্সিন টেস্ট করিয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। দেহে ক্ষতিকারক পদার্থের মাত্রা বৃদ্ধি পেলে নানা রোগের ঝুঁকি বাড়ে, তাই তিনি এই পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, এই টেস্টের ফলাফল তাকে স্বাস্থ্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
বর্তমানে ব্যস্ত জীবনযাত্রা ও ক্রমবর্ধমান দূষণের কারণে মানুষের দেহে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের উপস্থিতি বাড়ছে। নিত্যদিনের খাবারের মাধ্যমেও এসব পদার্থ দেহে প্রবেশ করছে, যা অজান্তেই জটিল রোগের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে দেহে ‘বিষ’-এর মাত্রা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন ডিটক্স প্রক্রিয়া শুরু করেছেন, যা সম্পূর্ণ হতে তিন থেকে চার মাস সময় লাগবে।
0 Comments:
Post a Comment