বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। মজার বিষয় হলো, প্রতিটি দেশের হয়ে একজন বিখ্যাত অভিনেত্রী এই তালিকায় জায়গা পেয়েছেন। শুধু সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতাতেও তারা সমানভাবে সমৃদ্ধ।
ভারতের প্রতিনিধিত্ব করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ২০২১ সালের কমেডি-ড্রামা সিনেমা মিমি-তে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন কৃতি।
তালিকায় পাকিস্তানের হয়ে তৃতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। কৃতির ঠিক আগেই অবস্থান তার।
আইএমডিবির ২০২৫ সালের শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা হলো—
১. ম্যাককেনা গ্রেস (আমেরিকা)
২. জুলিয়া বাটার্স (আমেরিকা)
৩. হানিয়া আমির (পাকিস্তান)
৪. কৃতি শ্যানন (ভারত)
৫. ন্যান্সি ম্যাকডোনি (আমেরিকা/দক্ষিণ কোরিয়া)
৬. দিলরাবা দিলমুরাত (চীন)
৭. শৈলেন উডলি (আমেরিকা)
৮. মার্গো রবি (অস্ট্রেলিয়া)
৯. আনা দে আর্মাস (কিউবা/স্পেন)
১০. এমা ওয়াটসন (যুক্তরাজ্য)
কাজের ক্ষেত্রে বর্তমানে কৃতি শ্যানন নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের কড়া প্রতিযোগিতায় ফেলেছেন। শিগগিরই তাকে ধনুশের সঙ্গে তেরে ইশক মে ছবিতে দেখা যাবে, যা পরিচালনা করছেন আনন্দ এল রাই—যিনি রাঁঝানা ছবির নির্মাতা হিসেবেও পরিচিত।
0 Comments:
Post a Comment