জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ কনসার্ট ও ঘোষণাপত্র পাঠ

 জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মধ্যে একটি বিশেষ কনসার্ট দিনটিকে স্মরণীয় করে রাখবে। দেশের জনপ্রিয় তারকা শিল্পী ও ব্যান্ডগুলো এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন।

গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় মঞ্চে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এর আগে সন্ধ্যা ৭টায় গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় মঞ্চে উঠবে সোলস ব্যান্ড এবং বিকেল ৪টায় পরিবেশনা করবে ওয়ারফেজ।

এছাড়া, দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান এবং ৩টায় ইথুন বাবু ও মৌসুমি তাদের গানে দর্শকদের মুগ্ধ করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শুন্য।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, এই অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং সহযোগিতা করছে জাতীয় সংসদ সচিবালয়। এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi