জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ: ২৭ বছরের দাম্পত্য জীবন এবং ব্যস্ততার গল্প

 দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। দুই সন্তানের এই দম্পতি একসঙ্গে কাটিয়েছেন দীর্ঘ ২৭ বছর। তবে সাম্প্রতিক সময়ে ব্যস্ততার কারণে তাদের একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায় না বলে জানিয়েছেন জাহিদ হাসান।

একটি পডকাস্টে দাম্পত্য জীবনে দূরত্বের বিষয়ে প্রশ্নের জবাবে জাহিদ বলেন, “আমরা ভালো আছি। তবে একসঙ্গে কোথাও যাই না। আমার শুটিং রাত পর্যন্ত চলে। এত বছর ধরে শুটিংয়ের কারণে একত্রে কোথাও যেতে পারিনি। যারা এ নিয়ে মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। সেদিন বরিশালে ‘বিচ্ছু’ নাটকের শো ছিল। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের শিডিউল আগে থেকে ঠিক করা থাকে। হঠাৎ দাওয়াত এলে সেখানে যাওয়া যায় না। এখন ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই মৌ একাই অনুষ্ঠানে যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।”

এ সময় জাহিদ হাসান তার সাবেক প্রেমিকার প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি জানান, তার স্ত্রী মৌ এই বিষয়ে অবগত এবং মাঝে মাঝে এ নিয়ে মজাও করেন। অভিনেতার ভাষায়, “আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। একদিন হঠাৎ সে আমাকে বলল, ‘এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো।’ দেখি, তার হাতে আমার পুরোনো কিছু চিঠি।”

জাহিদ হাসান জানান, মৌয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই অভিনেত্রীর সঙ্গে একসময় একাধিক নাটকে কাজ করলেও সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি। এখন দেখা হলেও তারা কথা বলেন না।

তিনি বলেন, “তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা আমি চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও এখন ভালো আছে। এটাই বড় কথা।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi