নারীসংগ্রামের গল্প নিয়ে আসছে বাংলাদেশি সিনেমা ‘ডট’, মুক্তির ছাড়পত্র পেল

ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ‘ডট’ নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের গল্প তুলে ধরেছে। সম্প্রতি এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, “নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকদের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে।”

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, “সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত। মুক্তি নিয়ে পুরো টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই দেশ-বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে এই সিনেমা উপভোগ করতে পারবেন।”

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমারসহ আরও অনেকে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi