মেহজাবীন নয়, আসল নাম ‘মেহজাবী’; পরিবারে ডাকা হয় ‘জেনিফার’

 বিনোদন জগতের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। তবে জানেন কি, সবার কাছে ‘মেহজাবীন’ নামে পরিচিত এই তারকার নাম আসলে ‘মেহজাবীন’ নয়?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরী জানিয়েছেন, তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না। তিনি বলেন, “শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে, যেটি সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।”

এছাড়াও অভিনেত্রী আরও একটি মজার তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে ‘মেহজাবীন’ বা ‘মেহজাবী’ নামে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামে ডাকেন। এদিকে বন্ধুরা তাকে ‘জেনি’ বলে ডাকেন, আর ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মেহু’ নামে।

মেহজাবীন বলেন, ভক্তদের দেওয়া ‘মেহু’ নামটি তার খুব পছন্দ এবং তিনি এই নামে ডাকা হতে ভালোবাসেন। এই অভিনেত্রীর এমন স্বাভাবিক ও আন্তরিক কথাগুলো তার ভক্তদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi